বেনাপোলে ইউপি সদস্য বাবলুকে জবাই করে হত্যা | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বেনাপোলে ইউপি সদস্য বাবলুকে জবাই করে হত্যা

বেনাপোলে ইউপি সদস্য বাবলুকে জবাই করে হত্যা

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের মেম্বার আশানুজ্জামান বাবলু (গামছা বাবলু) (৪৫) কে বোমা মেরে ও জবাই করে হত্যা করেছে দূর্বৃত্ত’রা।

মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১০ টায় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে এ ঘটনায় ঘটে।

নিহত আশানুজ্জামান বাবলু শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে। বাবলু বর্তমান ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, অজ্ঞাত কিছু লোক প্রথমে বাবলু মেম্বারকে লক্ষ করে বোমা বিস্ফোরণ করে। স্থানীয়রা বোমার শব্দে আতঙ্কিত হয়ে ছুটে পালিয়ে যায়। পরে দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বাবলু মেম্বারকে জবাই করে পালিয়ে যায়। দ্রুত মুল আসামিকে সনাক্ত করে কঠিন শাস্তির দাবি করেন নিহত বাবলুর পরিবার।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালুন্ডা বাজারে বাবলুর একটি বাড়ি আছে, বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে গল্প করছিল বাবলু। সে সময় একদল সন্ত্রাসী মোটর সাইকেলে এসে প্রথমে ৪/৫ টি বোমা নিক্ষেপ করে।

বোমার শব্দে আশেপাশের লোকজন সরে গেলে বাবলুকে জবাই করে হত্যা করে তারা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে। তবে এলাকার অনেকে বলেছেন, চোরাচালানের সিন্ডিকেট ও স্বর্ণ পাচারের ব্যবসায়ীক কোন লেনদেন নিয়ে এই ঘটনা ঘটেছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে এখনি বলা যাচ্ছে না।
বিষয়টি তদন্ত করা হচ্ছে, মরদেহ উদ্বার করে থানায় আনা হবে, পরে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছেও বলে তিনি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!