সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র
গলাচিপায় বাড়ির পাশের ডোবায় মিললো নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ

গলাচিপায় বাড়ির পাশের ডোবায় মিললো নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় নিখোঁজের দুইদিন পর অষ্টম শ্রেণীতে পড়–য়া এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) সকালে উপজেলার গোলখালী ইউনিয়নের মুশুরীকাঠী স্লুইজ গেট সংলগ্ন এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, নিহত আফসানা আক্তার মিম (১৩) ওই এলাকার হুমায়ুন সিকদারের মেয়ে এবং মুশুরীকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। পুলিশ ও মৃতের পারিবার সূত্রে জানা যায়, রোববার (২৬ জুন) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে মিম। সকালে মিমের মা মিমকে ঘরে না দেখতে পেয়ে বাড়ির লোকজন ও আত্মীয়-স্বজনকে বিষয়টি জানায়। তবে অনেক খোঁজাখুঁজি করে গত দুইদিনেও তাকে খুঁজে পায় নি পরিবার।

স্থানীয়রা জানান, বুধবার সকালে তারা বাড়ির পার্শ্ববর্তী ডোবায় মিমের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরএম শওকত আনোয়ার ইসলাম জানান, স্কুলছাত্রী মিম নিখোঁজের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায়ই তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। বুধবার সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটলো তার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!