কলাপাড়ায় এক প্রতারক গ্রেফতার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন
কলাপাড়ায় এক প্রতারক গ্রেফতার

কলাপাড়ায় এক প্রতারক গ্রেফতার

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় শানু ফকির (৪৭) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে কলাপাড়া থানার এসআই সাইফুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

এরআগে প্রতারক শানু ফকির ও কালাম মোল্লা ওরফে কালাম মোল্লা কে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

প্রতারক শানু ফকির পার্শ্ববর্তী উপজেলা আমতলীর চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের নিজাম উদ্দিন ফকিরের ছেলে।

মামলার বাদী মোশারেফ হোসেন বলেন, আমার বাড়ি বাকেরগঞ্জ উপজেলায়। প্রতারক শানু ফকির সৌদি আরবে প্রবাসে থাকেন এবং তার কাছে বিদেশী কিছু রিয়াল আছে, যা ভাঙ্গাতে পারছে না, ওই টাকা ভাঙ্গাতে আমাকে মোবাইল ফোনে প্রস্তাব দেয়। এবং আমি তার প্রস্তাবে রাজি হয়ে যাই। আমাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সামনের মসজিদের পাশে আসতে বলে।
তিনি আরো বলেন, তার কথামত ১ জুলাই বিকেল ৫ টার দিকে তার কথামতন তিন লাখ ষাট হাজার টাকা নিয়ে আসি, এবং কিছু রিয়াল দেখায় এবং টাকাগুলো দিলে রিয়ালের বান্ডিল গুলো দেবে বলে আমার কাছ থেকে ওই তিন লাখ ষাট হাজার টাকা নিয়ে কৌশলে টাকাগুলো নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় তার সাথে ছিল কালাম মোল্লা ওরফে কালা মোল্লা।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণা করে যাচ্ছে। এবং এসকল প্রতারক থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হতে বললেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!