সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র নি/খোঁ/জের দুদিন পর কুয়াকাটা থেকে উ দ্ধা র বিচারক শেখ ফারহান নাদীম আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বি’স্ফো’রণ ও গাড়ী ভাং-চু’রে’র ঘটনায় গ্রে প্তা র ১২ কলাপাড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতি ও তহশিলদারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধ/ন
কুয়াকাটায় হোটেল থেকে তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার; ম্যানেজার সহ আটক-৪

কুয়াকাটায় হোটেল থেকে তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার; ম্যানেজার সহ আটক-৪

চঞ্চল সাহা, আপন নিউজ অফিস।। কুয়াকাটায় আবাসিক হোটেল রোজ গার্ডেন থেকে মোসা. সাদিকা ইসলাম রিচি (১৮ ) নামে এক তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে হোটেলের দরজা ভেঙ্গে তার লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই হোটেলের ম্যানেজার মো.ইমন (২১) সাদিকা ইসলাম রিচির কথিত স্বামী রায়হান খান (১৮) সহযোগী মো.রিফাত (২৬) সাদিকা ইসলাম রিচির বান্ধবী মিথিলা (১৮) কে আটক করেছে পুলিশ।

কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসি খন্দকার মোহাম্মদ আবুল খায়ের জানান, রবিবার রাত সাড়ে ১১ টার দিকে ওই চার বন্ধু কুয়াকাটা ভ্রমনে এসে আবাসিক হোটেল রোজ গার্ডেনে দু’টি কক্ষ বুকিং নেন। এরমধ্যে সাদিকা ইসলাম রিচি এবং রায়হান খান ডি-৩ কক্ষে স্বামী-স্ত্রী হিসেবে হোটেলের রেজিষ্টার্ড খাতায় তাদের নাম লিপিবদ্ধ করে। ঘটনার দিন সাদিকা ইসলাম রিচি এবং রায়হান খানের সাথে বিয়ে নিয়ে কথা কাটাকাটি হয়। এতে রায়হান রাজী না হওয়ায় কক্ষ থেকে বেড়িয়ে গেলে সাদিকা ইসলাম রিচি ওই কক্ষের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তাকে অনেক ডাকাডাকি করেও কোন সাড়া না পাওয়ায় হোটেল ম্যানেজার ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ ওই কক্ষের দরজা ভেঙ্গে সাদিকা ইসলাম রিচির ঝুলন্ত লাশ উদ্ধার করে। এদের মধ্যে রিফাতের বাড়ী শরিয়তপুরের ডামুড্যায়। অপর তিন জনের বাড়ী একই জেলার ভেদরগঞ্জে।

এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!