আমতলী-কুয়াকাটা সড়কে দূর্ঘটনায় এজেন্ট ব্যাংক মালিক নিহত | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলী-কুয়াকাটা সড়কে দূর্ঘটনায় এজেন্ট ব্যাংক মালিক নিহত

আমতলী-কুয়াকাটা সড়কে দূর্ঘটনায় এজেন্ট ব্যাংক মালিক নিহত

আমতলী প্রতিনিধি।। আমতলী-কুয়াকাটা আঞ্চলিক সড়কের মানিকঝুড়ি নামক স্থানে প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক ইসলামী এজেন্ট ব্যাংকের মালিক মোঃ সাইফুল ইসলাম (৩৫) নিহত হয়ছে। ঘটনা ঘটেছে শনিবার দুপুরে।

জানাগেছে, কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের সুলতান আহম্মেদের ছেলে কলেজ বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার মালিক মোঃ সাইফুল ইসলাম শনিবার দুপুরে মোটর সাইকেল যোগে আমতলী যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-কুয়াকাটা আঞ্চলিক সড়কের মানিকঝুড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তন্ময় রহমান তাকে মৃত্যু ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন ও সাইফুর রহমান অসিম বলেন, একটি দ্রুতগামী প্রাইভেটকার মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পরে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তন্ময় রহমান বলেন, সাইফুল ইসলামকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, নিহত সাইফুল ইসলামের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!