রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হারুন কলাপাড়ায় স্বামী কা’রাগা’রে, বসতভিটা দ/খ/ল ও হা/ম/লার অভিযোগে সংবাদ সম্মেলনে আছিয়া বেগম পায়রা বন্দরের উপপরিচালকের সাথে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময়
গলাচিপায় আশার বিএম ষান্মাষিক সমন্বয় সভা

গলাচিপায় আশার বিএম ষান্মাষিক সমন্বয় সভা

সঞ্জিব দাস ,গলাচিপা।। গলাচিপায় আশার বিএম ষান্মাষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আশার জেলা ম্যানেজার মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের ডিরেক্টর মুহাম্মদ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. মুজাহিদ হোসেন। এছাড়াও সভায় জেলার সকল বিএম, এসই, অডিটর, আরএমগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সভায় গত ৬ মাসের পরিকল্পনা অনুযায়ী প্রোডাক্টিভিটির অর্জন ও বিভিন্ন ঘাটতি বিশ্লেষণ করে আগামী ৬ মাসের ব্রাঞ্চ ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও দিক নির্দেশনা দেন। এসময় আগামী ৬ মাসের জন্য জেলার ২৭ ব্রাঞ্চে ৪২ হাজার সদস্যের মধ্যে ১৮৫ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!