কলাপাড়ায় ১ম শ্রেনীর শিশু শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় ১ম শ্রেনীর শিশু শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক

কলাপাড়ায় ১ম শ্রেনীর শিশু শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক

বিশেষ প্রতিবেদন।। কলাপাড়ায় শ্রেনী কক্ষের অংক খাতায় শিশু শিক্ষার্থীর লেখার লাইন সোজা না হওয়ায় ১ম শ্রেনীর শিশু শিক্ষার্থী মে: তৌসিকুর রহমান সিয়াম (৭)কে স্কেল দিয়ে বেধড়ক পেটালেন শ্রেনী শিক্ষক মো: রিয়াজ উদ্দিন। এঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক মোসা: সুমাম্মা আক্তার সুমি প্রতিবাদ করায় সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন অসৌজন্যমূলক আচরন করেন ওই অভিভাবকের সাথে। সোমবার (১আগষ্ট) সকালে রহমতপুর কেজিএ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিশু শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর এ ঘটনায় সংক্ষুব্ধ অভিভাবক দম্পতি মো: হাবিব হাওলাদার ও মোসা: সুমাম্মা আক্তার সুমি প্রাথমিক বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর অভিভাবক মোসা: সুমাম্মা আক্তার সুমি বলেন, ’আমার ছেলে রহমতপুর কেজিএ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র, শ্রেনী রোল ২২। শ্রেনী কক্ষে বসে অংক খাতায় লাইন সোজা করে লিখতে না পারায় শ্রেনী শিক্ষক তাকে স্কেল দিয়ে অমানবিক ভাবে মেরেছে। আমি এর প্রতিবাদ করায় তিনি আমার সাথেও খারাপ আচরন করেন।’ অভিভাবক সুমি আরও বলেন,’এর আগে গত বুধবার স্কেল দিয়ে এবং বৃহস্পতিবার ওই শিক্ষক আমার ছেলেকে থাপ্পড় মেরেছেন। এতে শিশু সিয়ামের জ্বর হয় এবং সে ভয় পেয়ে স্কুলে আর আসতে চায়নি।’ তবে অভিযুক্ত শিক্ষক মো: রিয়াজ উদ্দীন শিশু শিক্ষার্থীকে মারধরের ঘটনা অস্বীকার করেছেন। এছাড়া প্রধান শিক্ষকের বক্তব্য জানতে মুঠো ফোনে একাধিকবার সংযোগ স্থাপনের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস বলেন, ’শিশু শিক্ষার্থীর অভিভাবকরা এসে মৌখিক ভাবে অভিযোগ দেয়ার পর শিক্ষক রিয়াজ উদ্দীনকে ডেকে সতর্ক করা হয়েছে। এছাড়া এ বিষয়ে তাকে প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!