পটুয়াখালীতে বিকাশ প্রতিনিধির কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই; আটক-১ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
পটুয়াখালীতে বিকাশ প্রতিনিধির কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই; আটক-১

পটুয়াখালীতে বিকাশ প্রতিনিধির কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই; আটক-১

পটুয়াখালীতে বিকাশ বিক্রয় প্রতিনিধির কাছ থেকে
সাড়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আল-আমিন (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার বিকালে পটুয়াখালী শহরের পূর্ব প্রান্ত লোহালিয়ার শৌলা এলাকা থেকে আটক করা হয়।

এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে জেলা অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাউফল উপজেলায় যাওয়ার পথে লোহালিয়ার শৌলা খেয়া ঘাট এলাকা থেকে বিক্রয় প্রতিনিধি আবু সায়েম মোহম্মদ নাঈম’র নিকট থেকে উক্তটাকা ছিনিয়ে নেয় তিন সদস্যের একটি ছিনতাইকারী গ্রুপ। ঘটনার পর মোটরসাইকেল সনাক্ত করে স্থানীয়রা ছিনতাইকারী সন্দেহে আল-আমিন নামের একজনকে বিকেলে আটক করে।

পটুয়াখালী সদর থানার এএসআই খলিলুর রহমান বলেন, ঘটনা শুনে আমি তাৎক্ষনিক ওই এলাকায় পৌঁছি। ছিনতাইকারীর একটি মোটরসাইকেল ওই স্থানে পাওয়া গেছে।
কিন্তু লোক পাওয়া যায়নি। তাদের দাবী টাকা ছিনতাই হয়েছে। কিন্তু কোন সাক্ষ্য পাওয়া যায়নি।

পটুয়াখালী বিকাশ পরিবেশক স্নেহাংশু সরকার কুট্টি বলেন, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিত্বে আল-আমিন নামে এক যুবককে আটক করা হয়েছে।
সদর থানাকে অবহিত করা হয়েছে। কিন্তু ছিনতাই হওয়া টাকার কোন হদিস পাওয়া যায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!