মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার কলাপাড়ায় ই য়া বা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার বালিয়াতলী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বি রু দ্ধে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে
ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা

ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা

আপন নিউজ ডেস্কঃ বাংলাদেশ কেন্দ্রীয় ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জেলে নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেন্দ্রীয় ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসরাইল পণ্ডিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ হেলাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় ভোলা থেকে আগত জেলে করিম মিয়া অবৈধ ট্রলিং জালের ভয়াবহ প্রভাব তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, “রাক্ষসী অবৈধ ট্রলিং জাল সাগরের গুড়ি গুড়ি বড় বড় সব মাছ ধরিয়া ফালায়। মোরা সারাদিন জাল বাইয়াও ২০০ টাকার মাছ পাই না। ট্রলিং জালে সাগর আর নদীর মাছ সব শেষ কইরা ফেলছে। এইরম ধুঁইক্কা ধুঁইক্কা মরার চাইতে একসাথে বিষ খাইয়া মরাই ভালো।”

তিনি অবিলম্বে অবৈধ ট্রলিং জাল বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ক্ষুদ্র জেলেদের জীবন-জীবিকা রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা বলেন, অবৈধ ট্রলিং জালের কারণে উপকূলীয় অঞ্চলের ক্ষুদ্র মৎস্যজীবীরা চরম সংকটে পড়েছেন। সাগর ও নদীর মাছ নিঃশেষ হয়ে যাওয়ায় জেলেদের আয় কমে গেছে, অনেক পরিবার অনাহারের মুখে পড়ছে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি জেলেদের অধিকার ও জীবন-জীবিকা রক্ষায় ১৯৮৫ সাল থেকে কাজ করে আসছে। সংগঠনটি ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে স্বর্ণপদকে ভূষিত হয়।

সভায় আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন ইসরাইল হোসেন পণ্ডিত এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন বাবুল মীর।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!