কুয়াকাটায় ই’য়া’বা সেবনে বা’ধা দেওয়ায় হোটেল ব্যবসায়ীকে হা’তু’ড়িপে’টা | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
কুয়াকাটায় ই’য়া’বা সেবনে বা’ধা দেওয়ায় হোটেল ব্যবসায়ীকে হা’তু’ড়িপে’টা

কুয়াকাটায় ই’য়া’বা সেবনে বা’ধা দেওয়ায় হোটেল ব্যবসায়ীকে হা’তু’ড়িপে’টা

কুয়াকাটা প্রতিনিধি: ইয়াবা সেবনে বাধা দেওয়ায় কুয়াকাটা পৌরশহরে হোটেল ব্যবসায়ী লোকমান মৃধা (৫০)-কে হাতুড়ি ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চিহ্নিত মাদকসেবী চক্রের বিরুদ্ধে। রবিবার ইফতারির পর নিজের হোটেল ‘কুয়াকাটা প্যালেস’-এর সামনে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইফতার শেষে হোটেলের সামনে চা পান করছিলেন লোকমান মৃধা। এ সময় তিন থেকে চারজন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার দুই পা থেতলে দেয় এবং রড দিয়ে খুঁচিয়ে মারাত্মক জখম করে। মুখমণ্ডলেও আঘাত করে রক্তাক্ত করা হয় তাকে।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। বর্তমানে তিনি শঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

আহত লোকমান মৃধার মেয়ে সাজেদা অভিযোগ করে জানান, প্রতিদিনের মতো রবিবার বিকেলেও কয়েকজন মাদকসেবী হোটেলে গিয়ে ইয়াবা সেবনের চেষ্টা করে। এতে বাধা দিলে তারা হুমকি দিয়ে চলে যায়। পরে সন্ধ্যার পর পরিকল্পিতভাবে ফিরে এসে এ হামলা চালায়। তিনি স্থানীয় একটি চিহ্নিত মাদকচক্রকে এ ঘটনার জন্য দায়ী করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিবার হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!