সাগরে ট্রলার ডুবি; দুই জেলে নিখোঁজ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
সাগরে ট্রলার ডুবি; দুই জেলে নিখোঁজ

সাগরে ট্রলার ডুবি; দুই জেলে নিখোঁজ

চঞ্চল সাহা।। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাগরে মাছ শিকার করতে গিয়ে ২১ জন জেলে নিয়ে দু’টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে কুয়াকাটা থেকে অন্ততঃ ৪০ কিলোমিটার গভীরে এ ঘটনা ঘটে। এতে মো.সিদ্দিক (৫০) এবং সিরাজুল ইসলাম (৪৮) নামে দুই জেলে নিখোঁজ রয়েছে। বাকী ১৯ জন জেলেকে বয়া ধরা ভাসমান অবস্থায় মহিপুরের ইসমাইল হোসেন নামে এক ট্রলার মালিকের জেলেরা তাদের উদ্ধার করে। ডুবে যাওয়া ট্রলার দু’টি হলো পটুয়াখালীর রাংগাবালী এলাকার এফ,বি সুজন এবং মৌডুবী এলাকার মো.আনোয়ার হোসেন হাওলাদারের নামবহিীন একটি ট্রলার।

উদ্ধারকৃত জেলেদের মধ্যে আনোয়ার হোসেন নামে একজনকে কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম জানান, বৈরী আবহাওয়ার কারনে বেশীর ভাগ ট্রলার আড়ৎঘাটে নোঙ্গর করা রয়েছে। তবে যে সকল ট্রলার পুরো ঢেউয়ের মধ্যে পড়েছে সেগুলো দূর্ঘটার কবলে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

আলীপুর হাওলাদার ফিসের ম্যানেজার আকাশ শীল জানান, উদ্ধারকৃত জেলেদের সবাই সুস্থ রয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলার দু’টি ঝুঁিক নিয়ে তীরে ফেরার সময় হঠাৎ বাতাসের কারনে ডুবে যায়।

জেলে আনোয়ার হোসেন জানান, তীব্র বেগে বাতাস প্রবাহিত হওয়ায় সাথে সাথে তাদের ট্রলারটি উল্টে পড়ে। এসময় জেলেরা বয়া ধরা অবস্থায় ছিলেন, পরক্ষনে অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, সাগরে তিন নাম্বার সর্তক সংকেত অব্যাহত থাকায় শত শত মাছ ধরা ট্রলার উপজেলার মৎস্য বন্দর আলীপুর এবং মহিপুরের আড়ৎঘাটে নিরাপদ আশ্রয় নিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!