বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল
কলাপাড়া বিএনপিতে গাজী আক্কাস’র শূন্যতা পূরণ হবার নয়-এবিএম মোশাররফ হোসেন

কলাপাড়া বিএনপিতে গাজী আক্কাস’র শূন্যতা পূরণ হবার নয়-এবিএম মোশাররফ হোসেন

আপন নিউজ অফিস।। ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরাম’র উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সদ্য প্রয়াত কলাপাড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও আহবায়ক গাজী আক্কাস উদ্দিন এর স্মরণে আলোচনা সভা ও দোয়া অনূষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সভাপতি এডভোকেট গাজী মোহাম্মাদ তৌহিদের সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম শাহজুল ইসলাম সাজু ও সোহেল আহম্মেদ’র সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা’র সাবেক সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি।

আমন্ত্রিত অতিথি’র বক্তব্য রাখেন সাংবাদিক নুরুজ্জামান মামুন, কলাপাড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ধানখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন মাতুব্বর, কলাপাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, যুগ্ম-আহবায়ক কবিরুল ইসলাম মৃধা, যুগ্ম-আহবায়ক হুমায়ন কবির জুয়েল শিকদার, কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর এলাহি, গাজী মোঃ বেলাল প্রমুখ।

কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, কলাপাড়া বিএনপিতে গাজী আক্কাসের শূন্যতা পূরণ হবার নয়। তিনি উপস্থিত নেতৃবৃন্দকে তার (গাজী আক্কাসের) পরিবারের পাশে থাকার উদাত্ত আহবান জানান ও গাজী আক্কাসের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি ও সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব গোলাম মুজতবা মিরাজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি সোয়েব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, সিহাব আহম্মেদ, সহ সাধারণ সম্পাদক রিফাত হোসেন মুসা, দপ্তর সম্পাদক এইচ এম ইব্রাহীম।

আলোচনা শেষে গাজী আক্কাস উদ্দিনের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ফেরদৌস খান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!