কুয়াকাটা সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু

আপন নিউজ অফিস।। কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) দুপুরে কুয়াকাটার জিরো পয়েন্ট সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন পর্যটক মাহাবুবুর রহমান পারভেজ। প্রায় দুই ঘন্টা উদ্ধার অভিযান চালানোর পরে পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত পর্যটকের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের রায়েরবাগে।

ট্যুরিস্ট পুলিশ জানান, কুয়াকাটা সৈকতে চার বন্ধু ঘুরতে আসে। সকালে হোটেল সানফ্লাওয়ারে তারা রুম ভাড়া নেন। দুপুর ১ টার দিকে সৈকতে গোসলে নামেন তারা। এসময় ঢেউয়ের তোড়ে সাগরে মধ্যে চলে যায় পারভেজ ও আমির। পরে তাদের ডাক চিৎকার শুনে পাশে থাকা তিন পর্যটক এগিয়ে আসে। কিন্তু আমিরকে উদ্ধার করতে সক্ষম হলেও পারভেজকে উদ্ধার করতে পারিনি তারা। ট্যুরিস্ট পুলিশকে জানালে তারা উদ্ধার অভিযান চালায় এবং ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়া হয়। তাদের যৌথ অভিযানে প্রায় দুই ঘন্টা পরে পর্যটকের মরদেহ সমূদ্র থেকে উদ্ধার করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!