শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় পিতার বিরুদ্ধে মেয়ের ধর্ষন মামলা

কলাপাড়ায় পিতার বিরুদ্ধে মেয়ের ধর্ষন মামলা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। পিতার বিরুদ্ধে যৌণ নিপীড়ণের (ধর্ষণ) অভিযোগ এনে কলাপাড়ার মহিপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে সদ্য বিয়ে হওয়া এক মেয়ে। তার অভিযোগ তার পিতা ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেছে।

পুলিশ এ ঘটনায় গ্রামবাসীদের হাতে আটক অভিযুক্ত দেলোয়ার সিকদার (৫০) কে শুক্রবার রাতে গ্রেফতার করেছে। কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড কেডডুগি গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় নারী ইউপি সদস্য নাজমা বেগম ও গ্রামবাসীরা জানান, ওই মেয়ের কিছুদিন আগে বিয়ে হয়। এখনো স্বামী তাকে শ্বশুড় বাড়ি তুলে নেয়নি। কিন্তু গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে ওই মেয়ের পিতা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। গ্রামবাসী বিষয়টি টের পেয়ে তাকে আটক করে থানায় খবর দেয়। অভিযুক্ত দেলোয়ার সিকদার গ্রামবাসীদের কাছে তার অপকর্মের কথা স্বীকার করেছে বলে গ্রামবাসী সূত্রে জানাগেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ খায়ের জানান, মেয়ের দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় তার পিতা দেলোয়ার সিকদারকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাদীর ডাক্তারী পরীক্ষার জন্য শনিবার সকালে পটুয়াখালী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত দেলোয়ার সিকদারকে আদালতে প্রেরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!