এসএসসি ২০২২, কলাপাড়ায় ৫ শিক্ষককে বহিস্কার | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
এসএসসি ২০২২, কলাপাড়ায় ৫ শিক্ষককে বহিস্কার

এসএসসি ২০২২, কলাপাড়ায় ৫ শিক্ষককে বহিস্কার

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় ২০২২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহলোর অভিযোগে ৫ জন শিক্ষককে বহিস্কার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: আবু বক্কর সিদ্দিকী উপজেলার তিনটি পরীক্ষা কেন্দ্র থেকে এ ৫জন শিক্ষককে বহিস্কার করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোকলেছুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বহিস্কৃত শিক্ষকরা হলেন মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শাহ আলম, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজালাল, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত মুসুল্লীয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জিয়াউর রহমান এবং মেয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত নূরপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আ: রহমান ও তারিকাটা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো: জামাল হোসেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: আবু বক্কর সিদ্দিকী বলেন, পরীক্ষা কেন্দ্রে যথাযথ দায়িত্ব পালনে গাফেলতির কারনে এসব শিক্ষকদের বহিস্কার করা হয়।

এদিকে এসএসসি পরীক্ষার প্রথম দিন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিল ১৭ জন পরিক্ষার্থী, দাখিল ২৬ ও এসএসসি ১৮ জন পরিক্ষার্থী। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মনিরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!