কলাপাড়ায় সন্তানের পিতা ও স্বামীর অধিকার আদায়ে দিশেহারা সুমি | আপন নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া শিক্ষকরা আন্দোলনে আমতলীতে বার্ষিক পরীক্ষা বর্জন; পরীক্ষায় হ-য-ব-র-ল বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এমপি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা গলাচিপায় ১৫ বছর পর জন্মভূমি ফিরে ইখতিয়ার রহমান কবির
কলাপাড়ায় সন্তানের পিতা ও স্বামীর অধিকার আদায়ে দিশেহারা সুমি

কলাপাড়ায় সন্তানের পিতা ও স্বামীর অধিকার আদায়ে দিশেহারা সুমি

আপন নিউজ অফিস: কলাপাড়ায় ছয় বছরের পুত্র সন্তান স্বাধীনের পিতার ও স্বামীর অধিকার আদায়ের লড়াইয়ে এখন দিশেহারা হয়ে গেছেন সুমি আক্তার। শিক্ষিত এই তরুণী এখন দুচোখে অন্ধকার দেখছেন। পারছেন না সন্তানকে স্কুলে ভর্তি করাতে

সুমি আক্তার স্বামী বশির উদ্দিনকে আসামি করে মামলা করেছেন। মামলার খরচ যোগাতে এবং নিজের জীবিকা নির্বাহের জন্য বৃদ্ধ বাবা-মায়ের সংসারে বোঝা হয়ে আছেন তিনি। সুমির বাড়ি উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বৌদ্ধপাড়া গ্রামে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইন্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে সুমি আক্তার তার অসহায়ত্ব তুলে ধরেন।

লিখিত বক্তব্যে সুমি বলেন, সে যখন খেপুপাড়া সিনিয়র মাদ্রাসায় ফাজিলের ছাত্রী তখন টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের তৎকালীন ইউপি মেম্বার বশির উদ্দিন হাওলাদারের সঙ্গে পরিচয় হয়। তখন বশির তার প্রথম স্ত্রীর কথা গোপন রাখে। এক পর্যায়ে ২০১২ সালের জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে সুমিকে বিয়ে করেন। পৌর শহরে ভাড়া বাসায় বসবাস করতে থাকেন। এরই মধ্যে ২০১৬ সালে সুমি যখন সাত মাসের অন্তঃসত্ত্বা তখন প্রথম স্ত্রীর খবর প্রকাশ পায়। এরপর থেকে বশির উদ্দিন সটকে পড়েন।

সুমি আরও বলেন, উপায় না পেয়ে তিনি পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা করেন। এরই মধ্যে সুমির কোলে আসে এক পুত্র সন্তান। এরপর থেকে চলছে সুমির সন্তানের পিতার এবং স্বামীর অধিকার প্রতিষ্ঠার লড়াই। এরই মধ্যে বিভিন্ন ব্যক্তি-চক্র সুমিকে বিভিন্ন সময় ২০ লাখ টাকার বিনিময়ে মামলা প্রত্যাহার করে স্বামী-সন্তানের পিতার অধিকার প্রতিষ্ঠার লড়াই থেকে সরে আসার জন্য অফার করেছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত বশির উদ্দিন গণমাধ্যমকে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে সুমি আক্তারের বাবা আলাউদ্দিন ফকির, মা হাজেরা বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!