আমতলীতে তিন গরু চোর গ্রেফতার; জেল হাজতে প্রেরন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
আমতলীতে তিন গরু চোর গ্রেফতার; জেল হাজতে প্রেরন

আমতলীতে তিন গরু চোর গ্রেফতার; জেল হাজতে প্রেরন

আমতলী প্রতিনিধি: আমতলীতে তিন গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার তাদের পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদারতে সোপর্দ করেছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানাগেছে, উপজেলায় গত তিন মাস ধরে গরু চুরি বুদ্ধি পায়। গরু চোরের যন্ত্রনায় অতিষ্ঠ সাধারণ মানুষ। চুরি হওয়া গরু উদ্ধার এবং চোর গ্রেফতারে উঠেপড়ে লাগে পুলিশ। আমতলী থানার এসআই মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে শুক্রবার উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া আবাসন থেকে জব্বার হাওলাদারকে (৪২) গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে চাওড়া ইউনিয়নের মধ্য চন্দ্রা গ্রামে অভিযান চালিয়ে জলিল হাওলাদারের গোয়ালঘর থেকে তিনটি গরু উদ্ধার এবং চোর জলিল হাওলাদার (৪০) ও রিয়াজ গাজীকে (৩৫) গ্রেফতার করা হয়। এ ঘটনায় গরুর মালিক মামুন হাওলাদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। শনিবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। ওই দিনই তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আমতলী থানার এসআই মোঃ সিদ্দিুকর রহমান বলেন, চোর জব্বার হাওলাদারের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি গরু উদ্ধার ও দুই চোরকে গ্রেফতার করা হয়।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজিত কুমার সরকার বলেন, গ্রেফতারকৃত চোর তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!