কলাপাড়ায় ভুয়া ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে টাকা দাবী | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় ভুয়া ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে টাকা দাবী

কলাপাড়ায় ভুয়া ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে টাকা দাবী

চঞ্চল সাহা: কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে দু’টি মিষ্টির দোকানে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা দাবী করেছে একটি প্রতারকচক্র। গত ২৬ সেপ্টেম্বর দুপুরে জগবন্ধু মিষ্টান্ন ভান্ডার এবং সাহা কেবিন নামে এ দু’টি দোকানের সত্বাধিকারীদের মোবাইল করে এ টাকা দাবী করা হয়। এসময় তিনি নিজেকে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবুল কালাম আজাদ পরিচয় দেন এবং তার দাবীকৃত টাকা না দিলে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৩ লাখ টাকা জরিমানা করে দোকান সিলগালা করে দেবেন বলেও হুমকি দেয়া হয়েছে। এর অন্ততঃ দু’মাস আগেও কলাপাড়ার উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা দাবী করেছে ওই দোকান দু’টিতে। পরে এ বিষয়টিও ভুয়া প্রমানিত হয়।

এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, কলাপাড়ার বিভিন্ন ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে মোবাইল ফোনে মোটা অংকের টাকা দাবী করে আসছে একটি প্রতারকচক্র। এতে ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে বলে জানা গেছে।

এ ব্যাপারে জগবন্ধু মিষ্টান্ন ভান্ডারের সত্বাধিকারী, কলাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিখিল চন্দ্র হাওলাদার জানান, এ নিয়ে দু’মাসের মাথায় একজন উপজেলা নিবার্হী কর্মকর্তা এবং অপরজন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে ৫০ হাজার করে টাকা দাবী করেছেন। এরা মোবাইলে প্রথমে ভয়-ভীতি দেখায়। এরা প্রতারক চক্রের সদস্য বলে তিনি উল্লেখ করেন।

সাহা কেবিনের সত্বাধিকারী গৌতম সাহা জানান, তাকেও একই দিনে একই মোবাইল নাম্বার দিয়ে ৫০ হাজার করে টাকা দাবী করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, প্রতারকদের বিরুদ্ধে কোন অভিযোগ পেলে তাদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!