কলাপাড়ায় রাখাইন অধ্যুষিত পাড়ায় পাড়ায় প্রবারনা উৎসব পালন | আপন নিউজ

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
উন্নয়নের স্বার্থে এবিএম মোশাররফ হোসেন কে মন্ত্রিসভায় চায় পটুয়াখালী-৪ কুয়াকাটার হোটেলে আটকে যুবদল নেতার নি’র্যা’ত’নের শিকার সাব্বিরের অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় রাখাইন অধ্যুষিত পাড়ায় পাড়ায় প্রবারনা উৎসব পালন

কলাপাড়ায় রাখাইন অধ্যুষিত পাড়ায় পাড়ায় প্রবারনা উৎসব পালন

চঞ্চল সাহা: কলাপাড়ায় রাখাইন অধ্যুষিত ২৩টি পাড়ায় বৌদ্ধ ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারনা পূর্নিমা পালিত হয়েছে। প্রবারনা শব্দটি পালি শব্দ থেকে এসেছে। এর আভিধানিক অর্থ অনুরোধ, মিনতি, বর্ষবাস, ত্যাগ, শিষ্টাচার, ক্ষতিপূরন, তৃপ্তি, নিমন্ত্রন বা আহবান। বর্ষবাস শেষে বুদ্ধ সকল ভিক্ষুগন একত্রিত হয়ে তাদের ভুল-ত্রুটি একে অপরের কাছে প্রকাশ করা এবং প্রায়চিশ্চেতের আহবান করা। এছাড়া ভুলবসতঃ কোন আপরাধ হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা এটাই হচ্ছে প্রবারনার মূল কথা।

এদিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে প্রতিটি পাড়ায় রবিবার সকাল থেকে প্রার্থনাসভা, পিন্ডদান, প শীল, অষ্টশীল, ধর্মসভা, প্রদীপপুজা এবং রাতে ফানুস (আকাশ প্রদীপ) উড়ানো কর্মসূচী পালন করেন ওই সম্প্রদায়ের মানুষ। প্রতিবছর প্রবারনা উৎসব পালনের জন্য অন্ততঃ এক সপ্তাহ আগে থেকেই চলে প্রস্তুতি। তবে রাখাইন সম্প্রদায়ের অধিকাংশ মানুষের আর্থিক সংকট এবং সরকারী সাহায্যের অপ্রতুলতার কারনে দিনটি তাদের মত করে পালনে বাঁধা হয়ে দাঁড়ায়।

এ ব্যাপারে ধুলাসার ইউনিয়নের বেতকাটাপাড়া ধর্মবিজয় বৌদ্ধ বিহারের সভাপতি মংচো তালুকদার জানান, বর্তমান দ্রব্যমূল্যর বাজারে প্রতিটি প্যাগোডায় ৫’শ কেজি চাল সরকারী সাহায্যে হিসেবে দেয়া প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করছেন তিনি। তারা জেলা প্রশাসক বরাবরে ১টন করে আবেদন করে এখনো পাননি বলে তিনি উল্লেখ করেন।

পৌর এলাকা সংলগ্ন চৈয়াপাড়া এলাকার অধিবাসী চিংদামু মাতুব্বর জানান, ধর্ম যার যার উৎসব সবার। সেলক্ষ্যে, প্রবারনা উৎসবে সকল ধর্মালম্বী মানুষদের নিমন্ত্রন করা হয়। সে হিসেবে খরচও কম নয়। এসম্প্রদায়ের মানুষদের অধিকাংশের আর্থিক অচ্ছলতা অনুষ্ঠানের অন্তরায়।

তবে এদিনে এ সম্প্রদায়ের মানুষ সাধ্যানুযায়ী তাদের ঘরে ঘরে বিভিন্ন প্রকার পিঠা, পায়েস এবং ভাল খাবারের আয়োজন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!