কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে কুপিয়ে জখম | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে কুপিয়ে জখম

কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে কুপিয়ে জখম

আপন নিউজ অফিস: পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাহিনুর বেগম (৩৫) নামের এক নারী কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলার মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি মাহিনুর বেগম বলেন, নিজ বাড়ির নতুন বেড়িবাঁধ’র উপর দা দিয়ে কৃষি কাজ করছিলাম, এ সময় একই গ্রামের সালাম হাওলাদার ও তার ছেলে সাইফুল হাওলাদার, রুবেল হাওলাদার সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার উপর হামলা করে, এ সময় আমার হাতে থাকা দা দিয়ে আমাকে কোপ দিতে চেষ্টা করে, এতে কয়েকটি কোপ হাতে লাগে।

তার স্বামী মোঃ হানিফ চৌকিদার বলেন, সালাম হাওলাদার’র কিছু পালিত পশু-পাখি রয়েছে, সেগুলো আমাদের বাড়িতে এসে বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে, এর প্রতিবাদ করায় আমার স্ত্রীর উপর তারা হামলা চালায়। আমি এর বিচার চাই। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!