মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
দুই বছর পরে আমতলীতে ডেঙ্গু আক্রান্ত কৃষক

দুই বছর পরে আমতলীতে ডেঙ্গু আক্রান্ত কৃষক

আমতলী প্রতিনিধি: আমতলী উপজেলার আঙ্গুলকাটা গ্রামের কৃষক সেকান্দার হাওলাদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তিনি ৫ দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত দুই বছর পর উপজেলায় এই প্রথম তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

জানাগেছে, উপজেলার আঙ্গুলকাটা গ্রামের মোঃ সেকান্দার হাওলাদার বাড়ীতে কৃষি কাজ করতেন। গত শনিবার তার শরীরের জ্বর অনুভব হয়। রবিবার তাকে স্বজনরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসকরা তার লক্ষণ দেখে ডেঙ্গু জ্বর বলে সনাক্ত করেন এবং হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। গত ৫ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার। ২০১৯ সালের ২০ আগষ্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষিকা মারা যান। এর পর থেকে গত দুই বছরে আমতলীতে কোন মানুষ ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়নি।

ডেঙ্গু আক্রান্ত সেকান্দার হাওলাদারের কলেজ পড়–য়া কন্যা রুবি আক্তার বলেন, বাবার শরীরের জ্বর অনুভব হলে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তাররা পরীক্ষা নিরিক্ষা শেষে তার ডেঙ্গু জ্বর হয়ে বলে সনাক্ত করেন। তিনি আরো বলেন ৫ দিন ধরে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছে। আগের চেয়ে বাবার অবস্থা কিছুটা ভালো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার বলেন, সেকান্দার হাওলাদারের এনএস-১ পরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পরেছে। তাকে যথাযথ চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়ে। তার শরীরের অবস্থার বেশ উন্নতি হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!