বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল
কলাপাড়ায় জমিজমা বিরোধ; মা-মেয়ে’কে পিটিয়ে জখম

কলাপাড়ায় জমিজমা বিরোধ; মা-মেয়ে’কে পিটিয়ে জখম

আপন নিউজ অফিস: কলাপাড়ায় জমিজমা বিরোধ কে কেন্দ্র করে মা-মেয়ে’কে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে পৌর শহরের ৯ নং ওয়ার্ড বাদুরতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা মা-মেয়ে কে আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
এ ঘটনায় মোসাঃ রাহিমা আক্তার (২১) বাদী হয়ে অভিযুক্ত চাচা মোঃ সোহরাব হোসেন (৩০) ও চাচী মোসাঃ শারমিন বেগম (২২) কে আসামি করে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ সোহরাব হোসেন ও মোঃ সোবাহান খান এর দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। ঘটনার দিন সকালে সোহরাব হোসেন ও তার স্ত্রী মোসাঃ শারমিন বেগম বাড়ির নারিকেল থেকে নারিকেল পারতেছিল, এর প্রতিবাদ করলে শারমিন বেগম মোসাঃ সাহিদা বেগম কে এলোপাথারী ভাবে মারধর করে, এবং সোহরাব হোসেন নারিকেল গাছ থেকে নেমে তার হাতে থাকা দা দিয়ে সাহিদা বেগমের ডান পায়ের হাঁটুর নিচে আঘাত করে জখম করে, তার ডাক চিৎকারে তার মেয়ে রাহিমা আক্তার এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। পরে মা-মেয়ে এর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা তাদের এখন যাওয়া খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়, এদের আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, এ ঘটনায় অভিযোগ করা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!