বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল
রাবনাবাদ নদী পাড়ের জেলেদের মাঝে চাল বিতরণ করলেন এমপি মহিব

রাবনাবাদ নদী পাড়ের জেলেদের মাঝে চাল বিতরণ করলেন এমপি মহিব

বিশেষ প্রতিবেদন: কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদী পাড়ের জেলেদের মাঝে চাল বিতরণ করেছেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব।

বুধবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ২৫৭৭ জন জেলেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মাথাপিছু ২৫ কেজি চাল বিতরণ করেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক খান, সম্পাদক ফোরকান প্যাদা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ, এমপির ব্যক্তিগত সহকারি মোঃ তরিকুল ইসলাম মৃধা সহ দলীয় নেতা-কর্মীরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনের এ নিষেধাজ্ঞা কালীন সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপজেলায় ১৮৩০৫ জন জেলেকে ২৫ কেজি করে চাল বরাদ্দ করে অধিদপ্তর।

উল্লেখ্য, দেশের ইলিশ সম্পদ সমৃদ্ধ করতে গত সাত অক্টোবর থেকে ২২ দিনের এ নিষেধাজ্ঞা জারি করে সরকার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!