কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ১৮ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ১৮ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ১৮ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপন নিউজ অফিস: কলাপাড়ায় খাল দখল করে নির্মানকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন পাখিমারা বাজারে খালের পাড়ে থাকা ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.ইসমাইল হোসেন।

এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যসহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেবার জন্য কয়েকবার নোটিশ প্রদান করা হয়েছিলে। পরে জেলা প্রশাসকের নির্দেশক্রমে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উল্লেখ্য, স্থানীয় প্রভাবশালীরা কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা খালের পাড় দখল করে অবৈধ স্থাপনা তুলে ব্যবসা পরিচালনা করে আসছিল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!