ইউএনও আবু হাসনাত’র অবৈধ সম্পদ অর্জন, ঘুষ, দুর্নীতির তদন্ত শুরু | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
ইউএনও আবু হাসনাত’র অবৈধ সম্পদ অর্জন, ঘুষ, দুর্নীতির তদন্ত শুরু

ইউএনও আবু হাসনাত’র অবৈধ সম্পদ অর্জন, ঘুষ, দুর্নীতির তদন্ত শুরু

বিশেষ প্রতিবেদন: কলাপাড়ার সাবেক ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র অবৈধ ভাবে সম্পদ অর্জন, ঘুষ, দুর্নীতির তদন্ত শুরু করেছে প্রশাসন। দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের নির্দেশনায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্দেশক্রমের অনুরোধ পত্র প্রাপ্তির পর পটুয়াখালী জেলা প্রশাসন এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন সূত্র।

সূত্র জানায়, কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিনদ্বীপ এলাকার জনৈক আবুল কালাম দুদক প্রধান কার্যালয়ে ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র বিরুদ্ধে অবৈধ ভাবে সম্পদ অর্জন, ঘুষ, দুর্নীতির অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগে আবু হাসনাত (পরিচিতি নম্বর-১৭২৭৩) কক্সবাজার জেলায় এলএও হিসেবে কর্মরত অবস্থায় শত কোটি টাকার দুর্নীতি অনিয়মে জড়িয়ে পড়ায় দুদক আইনের দু’টি মামলায় (০৫/২০২০, ২২/২০২০) আসামীর তালিকায় অন্তর্ভূক্ত হন, যা দুদকের তদন্তাধীন রয়েছে বলে উল্লেখ রয়েছে।

সূত্রটি আরও জানায়, দুর্নীতি দমন কমিশনের সিদ্ধান্তে কমিশনের দৈনিক ও সাম্প্রতিক সেলের পরিচালক উত্তম কুমার মন্ডল তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল বিভাগীয় কমিশনারকে অনুরোধ পত্র প্রেরন করেন। পরবর্তীতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো: নজরুল ইসলাম ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য জেলা প্রশাসক, পটুয়াখালীকে নির্দেশক্রমে অুনরোধ পত্র প্রেরন করেন।

পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ’সাবেক ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ তদন্তে আমাকে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। তদন্ত সম্পন্ন হলে প্রতিবেদন দাখিল করা হবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!