কুয়াকাটায় ট্রান্সফর্মা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কুয়াকাটায় ট্রান্সফর্মা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

কুয়াকাটায় ট্রান্সফর্মা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

আপন নিউজ অফিস: কলাপাড়া উপজেলার কুয়াকাটায় রাতের আঁধারে বৈদ্যুতিক ট্রান্সফর্মা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছে। শনিবার দিবাগত রাতের যে কোন সময় দুর্ঘটনাটি ঘটে। এ সময় চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মহিপুর থানা পুলিশ জানায়, খাজুরার বাহামকান্দা গ্রামে সড়কের পাশে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের নিচে পড়ে থাকা অজ্ঞাত মৃতদেহ দেখে লোকজন পুলিশে খবর দেয়। মৃতদেহের শরীরের চামড়া ঝলসানো ছিল। পাশ থেকে ট্রান্সফর্মা চুরির কাজে ব্যবহারের রশি উদ্ধার করা হয়।

মহিপুর থানার ওসি খোন্দকার মোঃ আবুল খায়ের জানান, রবিবার সকালে অজ্ঞাত লাশটি উদ্ধার করে শনাক্ত করার এবং ময়নাতদন্তের উদ্যোগ নেয়া হয়েছে। অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!