কলাপাড়ায় ৩০ ট্রলার মাঝিকে প্রাথমিক চিকিৎসা উপকরণ বিতরণ | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় ৩০ ট্রলার মাঝিকে প্রাথমিক চিকিৎসা উপকরণ বিতরণ

কলাপাড়ায় ৩০ ট্রলার মাঝিকে প্রাথমিক চিকিৎসা উপকরণ বিতরণ

আপন নিউজ অফিস: গভীর সমুদ্রগামী ৩০ ট্রলার মাঝিকে প্রাথমিক চিকিৎসা উপকরণসহ বক্স বিতরণ করা হয়েছে।

এনহ্যান্সড্ কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ এক্টিভিটি এর সহযোগিতায় সোমবার বেলা ১১টায় এই চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়। কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভীন সীমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ট্রলার মাঝি আব্দুল মান্নান, নেপাল চন্দ্র, রেডক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, গণমাধ্যমকর্মী মেজবাহউদ্দিন মাননু, নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ইকোফিস এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি। প্রত্যেক বোট মাঝিকে ৩০ ধরনের ঔষধসহ প্রাথমিক চিকিৎসা উপকরণ বক্স বিতরণ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!