কলাপাড়ায় কৃষকের গরুর সাথে এ কেমন শত্রুতা! | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় কৃষকের গরুর সাথে এ কেমন শত্রুতা!

কলাপাড়ায় কৃষকের গরুর সাথে এ কেমন শত্রুতা!

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু: কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের সাতআনী গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে কৃষক আলতাফ গাজীর গাভীন গরু গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।অভিযোগের তীর একই এলাকার সালাম গাজী চক্রের বিরুদ্ধে। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আলতাফ গাজীর কন্যা রাবেয়া বেগম বাদী হয়ে সালাম গাজী, রুবেল গাজী, তুহিন গাজী, মুসা গাজী, বেল্লাল গাজী সহ সহ ৬ নামে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে জানা যায়, আলতাফ গাজীর বসতবাড়ীর গোয়াল ঘরে অনাধিকার প্রবেশ পুর্বক লোকচক্ষুর আড়ালে প্রায় ৮০ হাজার টাকা মুল্যের একটি গাভীন গরুকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ করেছেন কৃষক আলতাফ গাজী। একই এলাকার মোশারেফ হোসেন, মোসাঃ রাহিমা বেগম, মো.শহিদ গাজী জানান, মঙ্গলবার বার ফজর নামাজ বাদ সালাম গাজী কে দৌড়ে যেতে দেখেছেন।

গত ১১ডিসেম্বর রবিবার সন্ধার দিকে সালাম গাজীর পুত্র রুবেল গাজী সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দু”পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ওই সময় আলতাফ গাজী, স্ত্রী চন্দ্র ভানু, কন্যা রাবেয়া ও নাতী রাজিব কে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আলতাফ গাজীর পরিবার হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে বসতবাড়িতে লোকজন না থাকায় মঙ্গলবার ভোররাতে সালাম গাজী চক্রের এহেন অমানবিক আচরনে দিশেহারা হয়ে পড়েছে কৃষক আলতাফ গাজী।

এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!