কলাপাড়ায় ১৩৩ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় ১৩৩ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান

কলাপাড়ায় ১৩৩ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান

বিশেষ প্রতিবেদন: কলাপাড়ায় ৫১ তম মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান ১৩৩ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এ সময় মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ শীতের সাল উপহার দেয়া সহ দুপুরের খাবার বিতরণ করা হয়।

ইউএনও শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার প্রমূখ।

এর আগে প্রত্যুষে ৩১বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করে কলাপাড়া থানা পুলিশ। পরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বর্নাঢ্য বিজয় শোভাযাত্রা, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে জাতির শান্তি অগ্রগতি কামনা করে মসজিদে দোয়া ও মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিকেলে মহিলাদের অংশগ্রহণের ক্রীড়া অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ছয়টায় ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সকল অনুষ্ঠানে সকল সরকারি, বেসরকারি, আধা স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সহ স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এদিকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। সকাল ৯ টায় পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল’র নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের কলেজ রোড হয়ে প্রেসক্লাব ও থানা সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সমাপ্তি হয়। বিজয় দিবসের দিনভর এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!