কলাপাড়ায় সরকারী খাস জমিতে মাছ শুকাতে টাকা দিতে হয় জেলেদের | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় সরকারী খাস জমিতে মাছ শুকাতে টাকা দিতে হয় জেলেদের

কলাপাড়ায় সরকারী খাস জমিতে মাছ শুকাতে টাকা দিতে হয় জেলেদের

বিশেষ প্রতিবেদন: কলাপাড়ায় সরকারি খাস জমিতে রোদে মাছ শুকাতে দেয়ায় দরিদ্র জেলেদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নিজামপুরের বাসিন্দা হান্নান হাওলাদারসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, আন্ধারমানিক নদীর তীর ঘেঁষে নিজামপুরসহ কয়েকটি গ্রামের জেলেরা শীত মৌসুমে মশারী নেটের উপর এক ধরনের গুড়া চিংড়ি রোদে শুকিয়ে শুঁটকি করে আসছে। এজন্য নদীর তীরে চর ভূমিসহ কৃষি জমি ব্যবহার করে জেলেরা। ব্যক্তিমালিকানা জমির মালিকদের ভাড়া দিতে হয়। দুই বিঘা জমির জন্য অবস্থান ভেদে এক মৌসুমে ৪০ থেকে ৮০ হাজার টাকায় ভাড়া নেয় জেলেরা। কিন্তু চরের খাস জমি ব্যবহার করতে স্থানীয় হান্নান হাওলাদার গংদের টাকা দিতে হয়, এমন অভিযোগ ভুক্তভোগীদের।

স্থানীয় ছগির খান জানান, সরকারী এ খাস জমিতে জেলেরা রোদে মাছ শুকাতে দিলে টাকা দিতে হয় হান্নান হাওলাদারকে। নতুবা হেনস্থা হতে হয় তার হাতে।

অভিযুক্ত হান্নান হাওলাদার জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওই জমি তার জমির মুখশা। খাস জমি। তিনি নিজে শুটকি করতে ব্যবহার করছেন। সগির খান ওই জমি দখল করতে গিয়েছিলেন। ব্যর্থ হয়ে এখন অন্যের নামে বদনাম রটাচ্ছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!