দশমিনায় আওয়ামী লীগ নেতার মানবিক সহায়তা | আপন নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মা’দ’ক বিক্রিতে বাঁধা দেয়ায় কু’পি’য়ে জ’খ’ম; বিচার দাবীতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব
দশমিনায় আওয়ামী লীগ নেতার মানবিক সহায়তা

দশমিনায় আওয়ামী লীগ নেতার মানবিক সহায়তা

সঞ্জিব দাস, গলাচিপা: দশমিনায় দুইশত শিক্ষার্থী, দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ৩০ জন অসহায় বৃদ্ধকে ৩০টি উন্নতমানের ক্র্যাচ বিতরণ করা হয়েছে। দুইশত কম্বল ও ৩০টি ক্র্যাচ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি ও দানবীর কামরান শহীদ প্রিন্স মহাব্বত। মঙ্গলবার বিকালে দশমিনার নলখোলা বাসস্ট্যান্ড সংলগ্ন অফিসে দুইশ’ কম্বল ও ৩০জন অসহায় বৃদ্ধাকে ৩০টি উন্নত মানের ক্র্যাচ তুলে দেন। উপকারভোগী পরিবারের সদস্যরা সহযোগিতা পেয়ে খুব খুশি হয় এবং তারা প্রাণভরে তার জন্য দোয়া করে।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি ও দানবীর কামরান শহীদ প্রিন্স মহাব্বত জানান, আওয়ামী লীগ সরকার সব সময় গরিব ও অসহায় লোকদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ্‌। এই সরকারের প্রতিটি নেতাকর্মীকে অসহায় লোকদের পাশে দাঁড়ানো দায়িত্ব ও কর্তব্য। তাই আমি গরিব ও অসহায় পরিবারের পাশে আমার সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করছি। প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র, হুইল চেয়ার ও ক্র্যাচ বিভিন্ন সময়ে সহায়তা প্রদান করে যাচ্ছি। অসহায় দরিদ্র পরিবারের মাঝে সহয়তা প্রদানের ধারাটি চলমান থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!