মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান
কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত; গুরুতর আহত-১

কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত; গুরুতর আহত-১

আপন নিউজ অফিস: কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্র নিহত, এবং তার সাথে থাকা বেয়াই গুরুতর আহত হয়েছেন।

উপজেলার ধানখালী ইউনিয়নের ধানখালী গ্রামের গিয়াস উদ্দিন’র ছেলে আবু সাঈদ (১৭) নিহত ও তার বড় ভাইয়ের শালা ও ফরিদ উদ্দীনের ছেলে জুনায়েদ (১১) আহত হন।

কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের রজপাড়া নামক স্থানে রশিদ সিকদারের বাড়ির সামনে শুক্রবার সন্ধ্যা ৭ টায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত জুনায়েদ কে বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।

জানা গেছে, নিহত ওমর ফারুক মাদ্রাসার ছাত্র আবু সাঈদ তার বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বিয়াই কে নিয়ে ঘুরতে আসে। পরে তারা বাড়ি ফেরার পথে মহাসড়কের পাশে মাইলফলকের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা গেছে মাদ্রাসা ছাত্র আবু সাঈদ (১৭)।

কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!