ব্রাহ্মণপাড়ায় মসজিদের নাম করে জমি দখল, আদালতে মামলা | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু
ব্রাহ্মণপাড়ায় মসজিদের নাম করে জমি দখল, আদালতে মামলা

ব্রাহ্মণপাড়ায় মসজিদের নাম করে জমি দখল, আদালতে মামলা

রিপোর্ট- মোঃ বেল্লাল হাওলাদারঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই বড়ভাঙ্গাইন্না গ্রামের মোহাম্মদ আমির হোসেন মৃত মোহাম্মদ আবদুল খালেক এর ছেলে।‌ অভিযোগ সূত্রে জানা যায়, তার বাবার পৈতৃক সম্পত্তি ১ শতাংশের অংশীদার এছাড়াও তার নিজ নামে ক্রয়কৃত ১ শতাংশ মোট ২ শতক জমি তার নামে সাফ কবলা রেজিস্টিকৃত। দীর্ঘবছর এই দুই শতাংশ জমি দখল করে আসছেন। কিন্তু হঠাৎ করে এলাকার কিছু দুষ্কৃতকারী ষড়যন্ত্রের মাধ্যমে বড়ভাঙ্গাইন্না জামে মসজিদের সম্পত্তি বলে দাবি করেন। এই জমি মসজিদ কমিটিকে বুঝিয়ে না দিলে জমির প্রকৃত মালিক মোহাম্মদ আমির হোসেনকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী নিরুপায় হয়ে গত ২২.১২.২০২২ তারিখে আইনের দারস্থ হয়ে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫ ধারায় আঃ লতিফকে প্রধান আসামি, সাত জনকে আসামি ও আরো অনেকের নামে মামলা করেন। বর্তমানে ওই জমিতে নিষেধাজ্ঞা দিয়েছে মহামান্য আদালত।

অভিযোগকারীর দাবি তার বাবার এক শতাংশ সম্পত্তির অংশীদার তিনি এবং এছাড়াও এক শতাংশ জমি ক্রয় করেছেন। তার নামে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এলাকার কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসীরা তাকে ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে পবিত্র আল্লাহর ঘর মসজিদকে ব্যবহার করে জমি দখল করে নেয়ার পাঁয়তারা করছেন। তার বিরুদ্ধে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তির কাছে সত্যকে ঢেকে রেখে ভুল বুঝিয়ে মানববন্ধন করে ভূমিদস্যু বলে আখ্যায়িত করে সংবাদ প্রকাশিত করেছেন। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে। এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জমির প্রকৃত মালিক মুহাম্মদ আমির হোসেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই দুষ্কৃতকারীদের আইনের বিচারের মাধ্যমে শাস্তির দাবি করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!