কলাপাড়ার এসিল্যান্ড প্রত্যাহার | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ার এসিল্যান্ড প্রত্যাহার

কলাপাড়ার এসিল্যান্ড প্রত্যাহার

বিশেষ প্রতিবেদন: কলাপাড়ায় দুর্নীতি ও অনিয়মে আলোচিত সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবু বক্কর সিদ্দিকী কে অবশেষে প্রত্যাহার করে বরিশাল বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, কলাপাড়া উপজেলা ভূমি অফিসে যোগদানের পর থেকেই সরকারি খাস জমিতে বহুতল স্থাপনা, ই-নাম জারি সহ বিভিন্ন সরকারি কর্মকান্ড পরিচালনায় দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিকী (পরিচিতি নম্বর ১৮২০২)। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জমা পড়ে তার বিরুদ্ধে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। অবশেষে রাষ্ট্রপতির আদেশক্রমে ৫ জানুয়ারি ২০২৩ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারি সচিব মর্তুজা আল মুঈদ তার প্রত্যাহার আদেশে স্বাক্ষর করেন। যা সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সচিব বরাবর আদেশের অনুলিপি প্রেরণ করা হয়।

এ বিষয়ে জানতে কলাপাড়া ইউএনও শঙ্কর চন্দ্র বৈদ্য’র মুঠো ফোনে সংযোগ স্থাপনের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!