আমতলীতে আগুনে পুড়ে বসতঘর ছাই | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে আগুনে পুড়ে বসতঘর ছাই

আমতলীতে আগুনে পুড়ে বসতঘর ছাই

আমতলী প্রতিনিধি: আমতলীর কলাগাছিয়া গ্রামের মৃত্যু আকরাম আলী মাষ্টারের বসত ঘর পুড়ে ছাই এবং মমিন মোল্লার বসত ঘর আশিংক পুড়ে গেছে। এতে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ক্ষতিগ্রস্থ মামুন মোল্লা। ঘটনা ঘটেছে রবিবার বেলা ১১ টার দিকে।

জানাগেছে, উপজেলার কলাগাছিয়া গ্রামের মৃত্যু আকরাম আলী মাষ্টারের বসত ঘরে রবিবার বেলা ১১ টার দিকে বৈদ্যুতিক সট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে আসে। স্থানীয় ও দমকল বাহিনীর লোকজন তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে মৃত্য আকরাম আলী মাষ্টারের বসতঘর পুড়ে ছাই এবং মমিন মোল্লার ঘর আশিংক পুড়ে গেছে। এতে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ক্ষতিগ্রস্থ মামুন মোল্লা। খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী ইব্রাহ্রিম চৌকিদার বলেন, আগুনে মৃত্যু আকরাম আলী মাষ্টারের বসত ঘর পুড়ে ছাই এবং মমিনি মোল্লার ঘর আশিংক পুড়ে গেছে। তিনি আরো বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে।

আমতলী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বলেন, বৈদ্যুতিক সট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা মিলে আগুন নিয়ন্ত্রনে এনেছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। আবেদন পেলে ক্ষতিগ্রস্থদের আর্থিকভাবে সহায়তা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!