কলাপাড়ার ধানখালীতে ওয়ার্ড বিভাজনের আবেদনের প্রেক্ষিতে তদন্ত শুরু | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ার ধানখালীতে ওয়ার্ড বিভাজনের আবেদনের প্রেক্ষিতে তদন্ত শুরু

কলাপাড়ার ধানখালীতে ওয়ার্ড বিভাজনের আবেদনের প্রেক্ষিতে তদন্ত শুরু

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু: তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহনের কারনে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের সীমানা নির্ধারনের জটিলতার সমাধানে তদন্ত শুরু হয়েছে। ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার সকালে সরেজমিন পরিদর্শন করেন। দিনভর ওই প্রতিনিধি দল এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন মানুষের সাথে ইউনিয়ন পরিষদ চত্বরে মতবিনিময় সভা করেন। তারা সীমানা নির্ধারনে প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদার, ওয়ার্ড বিভাজনের বিপক্ষে আবেদনকারী হিসেবে শাহজাদা পারভেজ টিনু মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, ফোরকান মৃধা, আমিনুল ইসলাম ফকু মৃধা ও মো. আক্কাস মোল্লাসহ ৯ ওয়ার্ডের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তরা ইউনিয়নের ওয়ার্ড বিভাজনের পক্ষে ও বিপক্ষে বিভিন্ন যুক্তি তর্ক উপস্থাপন করেন। তদন্ত কমিটির সদস্যরা সকলের কথা ধৈর্য্যসহকারে শ্রবণ করে লিপিবদ্ধ করেন। তবে ওয়ার্ড বিভাজনের জটিলতায় আগামী ইউপি নির্বাচন যাতে বন্ধ না হয় সেজন্য তদন্ত কমিটির কাছে সবাই আবেদন রাখেন।

উল্লেখ্য, তাপবিদ্যুৎ কেন্দ্র ও আবাসনের জন্য জমি অধিগ্রহন করায় স্থানীয় চেয়ারম্যান কর্তৃক ওয়ার্ড বিভাজনের প্রয়োজনীয়তার একটি আবেদন করেন। পরে ওয়ার্ড বিভাজনের প্রয়োজনীতা নেই মর্মে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে স্থানীয় জনসাধারনের পক্ষে একাধিক আবেদনকারী সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন। এর প্রেক্ষিতে কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অপর সদস্যরা হলেন, উপজেলা কৃষি উপ-সহকারী মো. মিজানুর রহমান ও সার্ভেয়ার মো. আল-আমিন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!