কলাপাড়ায় নীলগঞ্জ আবাসনের সরকারি জমিতে ঘর উত্তোলনের অভিযোগ | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় নীলগঞ্জ আবাসনের সরকারি জমিতে ঘর উত্তোলনের অভিযোগ

কলাপাড়ায় নীলগঞ্জ আবাসনের সরকারি জমিতে ঘর উত্তোলনের অভিযোগ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু: গত দুই দিন ধরে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসন প্রকল্পের সরকারি জমি দখল পুর্বক অবৈধ ভাবে ঘর উত্তোলন করে আসছে নীলগঞ্জ গ্রামের সিদ্দিকুর রহমান।

এলাকাবাসীর অভিযোগ বিএনপি কর্মী সমর্থক সিদ্দিকুর রহমানের খুটির জোর কোথায়?

আবাসনের বাসিন্দা না হয়ে আবাসনের সরকারী জমিতে ঘর উত্তোলন কেন করছেন?? প্রশ্ন করা হলে সিদ্দিকুর রহমান সন্তোশজনক উত্তর দিতে পারেন নি।

অবৈধ ঘর উত্তোলনের ব্যাপারে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বাবুল মিয়া জানাম,স রকারী জমিতে ঘর উঠানোর কোন সুযোগ নেই, উর্ধতন কর্তৃপক্ষ কে জানিয়েছি।

ওই ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেম্বার আফজাল হোসেন জানান, আবাসনে ঘর উত্তোলনের সাথে যারা জড়িত তাদের কে চৌকিদার পাঠিয়ে নির্মানকাজ বন্ধ রাখতে বলেছি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য জানান, সরকারি আবাসনের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কল্পে কলাপাড়া ভুমি অফিসের তহশিলদার কে জড়িতদের বিরুদ্ধে তদন্তপুর্বক আইনী অ্যাকশান নিতে নির্দেশ দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!