রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরি ও বিক্রির হিড়িক

গলাচিপায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরি ও বিক্রির হিড়িক

সঞ্জিব দাস, গলাচিপা: গলাচিপায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরি ও বিক্রির হিড়িক পড়েছে বিভিন্ন প্রতিমার হাঁটে। জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আশীর্বাদ পেতে দেশের অন্যান্য স্থানের মতো গলাচিপা উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়নের পাড়া-মহল্লায়ও চলছে পূজার আয়োজন। মঙ্গলবার (২৪ জানুয়ারী) কয়েকটি স্থান ঘুরে দেখা যায় প্রতিমা কারিগররা শেষ সময়ে সাজসজ্জার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কালিবাড়ী মন্দিরসহ উপজেলার বিভিন্ন মন্দির প্রাঙ্গণে শিল্পীরা নানা আকার ও আকৃতির প্রতিমা তৈরি করছেন। কালিবাড়ী ও সাহা বাড়ী মন্দির প্রাঙ্গণে প্রতিমার হাঁটে প্রতিমা কেনার জন্য গ্রাহকরা ভিড় করছেন। সব বয়সের পুরুষ ও নারীরা তাদের পছন্দের প্রতিমা বিভিন্ন দামে কিনে নিয়ে যাচ্ছেন। প্রতিমা কারিগর গোপাল সাহা, প্রশান্ত সাহা, সুবাশ সাহা জানান, এবার প্রতিমা আকার ভেদে ছোট, মাঝারি ও বড় প্রতিটি প্রতিমা দু’শ থেকে শুরু করে সাত/আট হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

প্রবীণ প্রতিমা কারিগর গোপাল সাহা বলেন, এবার দুইশ প্রতিমা তৈরি করেছি বিক্রির জন্যে। কেন্দ্রীয় কালিবাড়ী মন্দিরের পুরোহিত মিন্টু ঠাকুর বলেন, মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী প মী তিথিতে সরস্বতী পূজা করা হয়। সনাতন ধর্মালম্বীরা সরস্বতী পূজা করেন বিদ্যালাভের আশায়। এবারের পূজায় আগামী বৃহস্পতিবার ২৬ জানুয়ারী থেকে শুরু হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!