আমতলী উপজেলা বিএনপি নেতা পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী মামলায় জেল হাজতে | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলী উপজেলা বিএনপি নেতা পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী মামলায় জেল হাজতে

আমতলী উপজেলা বিএনপি নেতা পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী মামলায় জেল হাজতে

আমতলী প্রতিনিধি: আমতলী উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মেসবাহ উদ্দিন মোঃ ফয়সাল তালুকদার চাঁদাবাজী মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। বরগুনা দ্রুত বিচার আদালতের বিচারক মোঃ নাহিদ হোসেন মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মেসবাহ উদ্দিন ফয়সাল তালুকদারের বিরুদ্ধে গত বছর ৩ মার্চ বাবুল সঙ্কর চন্দ্র শীল ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ এনে বরগুনা দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক ওই মামলাটি আমলে নিয়ে বরগুনা সিআইডি (গোয়েন্দা সংস্থা) পুলিশকে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ডিআইডি তদন্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বিশ্বাস গত বছর ২৮ নভেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় ফয়সাল তালুকদার বরগুনা দ্রুত বিচার আদালতে মঙ্গলবার হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মোঃ নাহিদ হোসেন তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী বাবুল সঙ্কর চন্দ্র শীল বলেন, মেসবাহ উদ্দিন ফয়সাল তালুকদার আমার পৈত্রিক ৬৬ একর জমি জোরপুর্বক ভোগদখল করে আসছে। এ জমি আমি চাষাবাদ করতে গেলে আমার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করেছেন। আমি তার বিরুদ্ধে বরগুনা দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেছি।

বরগুনা দ্রুত বিচার আদালতের বাদী পক্ষের আইনজীবি শম্পা রানী দেবনাথ বলেন, চাঁদাবাজীর মামলায় আদালতের বিচারক মামলার আসামী মেসবাহ উদ্দিন ফয়সাল তালুকদারের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!