কলাপাড়ায় ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে চালক নিহত | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে চালক নিহত

কলাপাড়ায় ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে চালক নিহত

আপন নিউজ অফিস: কলাপাড়া-গঙ্গামতি সড়কের মুসুল্লীয়াবাদ এলাকায় জমি চাষাবাদের মাহিন্দ্রা ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে ঘটনাস্থলেই চালক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত চালক রুমেল ঈশ্বরদী থানার কৈকুন্ডা গ্রামের আমজেদ ফকিরের ছেলে।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মাহিন্দ্রা ট্রাক্টরটি সড়কে দ্রুতগতিতে অন্য বাহনকে পাশ কাটাতে গিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এলাকাবাসী দ্রুত চালককে পুকুর থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে জরুরী বিভাগের চিকিৎসকরা রুমেলকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!