কলাপাড়ায় সম্পত্তি জোরপূর্বক দখল করার পাঁয়তারা; থানায় অভিযোগ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় সম্পত্তি জোরপূর্বক দখল করার পাঁয়তারা; থানায় অভিযোগ

কলাপাড়ায় সম্পত্তি জোরপূর্বক দখল করার পাঁয়তারা; থানায় অভিযোগ

আপন নিউজ অফিস: পটুয়াখালীর কলাপাড়ায় সম্পত্তি জোরপূর্বক জবর দখল করার পাঁয়তারার অভিযোগ এনে থালায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে পৌর শহরের ৫ নং ওয়ার্ড চিংগুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই সম্পত্তির মালিক গৌতম চন্দ্র হাওলাদার বাদী হয়ে সোমবার রাতে সুভাষ চন্দ্র মিত্র (৫৮), নিখিল চন্দ্র রায়, বাদল বিশ্বাস (৫০), তৃষ্ণা রানী বিশ্বাস (৪৫), দিলীপ চন্দ্র মিত্র (৪৮) ও অনিক চন্দ্ৰ মিত্ৰ (৩২) কে আসামি করে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে গৌতম চন্দ্র হাওলাদার উল্লেখ করেন, মৌজা-খেপুপাড়া, জেএল নং-০৬, এসএ খতিয়ান নং-১৭৪, দাগ নং-৪৪২/৪৪৮. মোট জমি-১২ শতাংশ। ওই সম্পত্তি আমি ওয়ারিশ সূত্রে মালিক। বিবাদী গায়ের জোরে আমার সম্পত্তি জোর পূর্বক জবর দখল করার পায়তারা করে আসছে। আমি বিবাদীদের একাধিক বার নিষেধ করলেও বিবাদীরা আমার কথা মানিতে রাজি হয় না। আমাদের মধ্যে উক্ত বিষয় নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে। যাহার দেওয়ানী মামলা নং-৭৭৫/২১। আদালত উক্ত জমিতে স্থীতি অবস্থা বজায় রাখিবার আদেশ প্রদান করলেও বিবাদীরা তা মানিতে রাজি হয় না। সর্বশেষ ঘটনার দিন ইং ২৩-০১-২০২৩. রাত অনুমান সাড়ে ৮ টায় সকল বিবাদীরা মিলিত হয়ে জোরপূর্বক ভাবে আমার তফসীল বর্ণিত সম্পত্তির মধ্যে থাকা সবজি খেতের বেড়া ভাংচুর ও ফসল নষ্ট করে অনুমান ৫,০০০/- টাকার ক্ষতি সাধন করে। আমি বিবাদীদের ভাংচুর এর শব্দ শুনে বসত ঘর হইতে বাহির হইলে ঘটনাস্থলে উপস্থিত হইলে বিবাদীরা আমাকে দেখে দৌড়ে চলে যায়। আমি ডাক চিৎকার দিলে সকল সাক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত হয় ঘটনা দেখে ও ঘটনা সম্পর্কে অবগত হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!