শিক্ষাক্রমে বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
শিক্ষাক্রমে বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

শিক্ষাক্রমে বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

আপন নিউজ অফিস: কলাপাড়ায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রনয়নে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে মোঃ শাকিরুল ইসলামের সভাপতিত্বে, নোমান সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাকারিয়া হামিদি সহ সভাপতি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কলাপাড়া উপজেলা শাখা, শাওন তালুকদার, দাওয়াহ সম্পাদক ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কলাপাড়া উপজেলা শাখা।

এ সময়ে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কলাপাড়া উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রাহাতুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ হাওলাদার, অর্থ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কলাপাড়া উপজেলার শাখার সহ সভাপতি হাফেজ মোঃ জাকারিয়া হামিদ বলেন ইসলামি শিক্ষাকে বিকৃত করতে তৎপর শিক্ষা মন্ত্রনালয়, কোমলমতি শিশুদের শ্রেণিকক্ষে বিবর্তনবাদ নিয়ে আসে সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টিকরেছে তাঁরা, মুসলিমদের ইতিহাস ঐতিহ্য বাদ দিয়ে অমুসলিমদের কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরেছে তাঁরা। যদি এ পুস্তক সংস্কর না করে তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে।

মানববন্ধন শেষ দোয়া ও মোনাজাত করেন মোঃ মশিউর রহমান, সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!