কারামুক্ত হলেন কেন্দ্রীয় বিএনপির নেতা এবিএম মোশাররফ হোসেন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কারামুক্ত হলেন কেন্দ্রীয় বিএনপির নেতা এবিএম মোশাররফ হোসেন

কারামুক্ত হলেন কেন্দ্রীয় বিএনপির নেতা এবিএম মোশাররফ হোসেন

এইচ এম হুমায়ুন কবির: ৭ ডিসেম্বর ২০২২ বিএনপির নয়াপল্টনের কার্যালয় থেকে শেখ হাসিনার পুলিশ কর্তৃক গ্রেফতারের পর দীর্ঘ ১মাস ২৬ দিন (দীর্ঘ ৫৫ দিন) কারাবরণ শেষে মুক্তি পেলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা কৃতি সন্তান এবং সাবেক কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এবিএম মোশারফ হোসেন। বুধবার (১ফেব্রুয়ারি) বেলা দুইটা ৫০ মিনিটের সময় কেন্দ্রীয় জেল হাজত থেকে মুক্তি লাভ করেন তিনি।

এর আগে সোমবার (৩০ জানুয়ারি) হাইকোর্ট থেকে জামিন পান এবিএম মোশারফ। জেল হাজতের প্রত্রিয়া শেষে গত কাল বুধবার ( ১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় জেল হাজত থেকে বের হন। এ সময় তাকে বরণ করতে তার নির্বাচনীয় আসন পটুয়াখালী -৪ কলাপাড়া- কুয়াকাটা ও রাঙ্গাবালীর হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করেন।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর পল্টনে অবস্থিত কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর পর কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
কারামুক্তির সময় কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রী নেতৃত্ব, পটুয়াখালী জেলা, পটুয়াখালী-৪ আসনের নেতৃবৃন্দ, সম্মানীত আইনজীবীগন, ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরাম, বন্ধু, দেশ-বিদেশের সকল শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ- এবিএম মোশাররফ হোসেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক – বিএনপি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!