কলাপাড়ায় প্রাননাশের হুমকিতে ধর্ষণ মামলার স্বাক্ষীরা।। সংবাদ সম্মেলনে অভিযোগ | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় প্রাননাশের হুমকিতে ধর্ষণ মামলার স্বাক্ষীরা।। সংবাদ সম্মেলনে অভিযোগ

কলাপাড়ায় প্রাননাশের হুমকিতে ধর্ষণ মামলার স্বাক্ষীরা।। সংবাদ সম্মেলনে অভিযোগ

আপন নিউজ অফিস: ঝাড়ফুক দেওয়ার নামে ঢাকার এক তরুণীকে চরপাড়া গ্রামের বাড়িতে নিয়ে ধর্ষণ করার মামলার আসামি শহিদুল ইসলাম, মালেক হাওলাদার আলমগীর আদালত থেকে জামিনে বের হয়ে এবার স্বাক্ষী আলী আহম্মদ মুসল্লী ও তার ছেলে মোকছেদুল ইসলামসহ গোটা পরিবারের ওপর চড়াও হয়েছে। ইতোমধ্যে একদফা মারধর করা হয়েছে। গালিগালাজ করা হয় অহরহ।

রবিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব উল্লেখ করে লিখিত বক্তব্য পাঠ করেন মোকছেদুল ইসলাম।

তিনি জানান অবস্থা এমন হয়েছে যে তারা এখন নিরাপদভাবে চলাচল করতে পারেন না। নিজে বাবাসহ পরিবারের লোকজন নিয়ে প্রাণনাশের আশংকা করেন। এঘটনায় মোকছেদুল নিজেরসহ গোটা পরিবারের নিরাপত্তা চেয়ে ৪ ফেব্রুয়ারি কলাপাড়া থানায় একটি জিডি করেছেন। এ ব্যাপারে ধর্ষণ মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তাঁরা আমাদের আপন চাচা ও চাচাতো ভাই। পারিবারিক ভাবে বিরোধ নিয়ে তাঁরা এসব করছেন।

কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, এ সংক্রান্ত জিডির বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!