কলাপাড়ায় পাখিমারা খালের লিজ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় পাখিমারা খালের লিজ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

কলাপাড়ায় পাখিমারা খালের লিজ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

আপন নিউজ অফিস: কলাপাড়ার নীলগঞ্জে লবন পানি থেকে ১১ গ্রামের প্রায় তিন হাজার একর জমির ফষল রক্ষার দাবিতে মানববন্ধন ও সভা করেছে কৃষকরা।

রোববার সকাল ১১টায় কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চেীধৃরী সড়কে কয়েকশ বৃষক এ সভায় তাদের কোটি কোটি টাকার ফষল রক্ষা ও কৃষকদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

কৃষকদের অভিযোগ, নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ৪৭ একর খাল তিন বছরের জন্য মাত্র দুই লাখ ৫০ হাজার ইজারা নেয় সোনার বাংলা মৎস্যজীবী সমবায় সমিতি নামে একটি সমিতির সদস্য। কিন্তু প্রভাবশালী লিজ গৃহিতারা ক্ষমতার প্রভাবে খালের প্রায় ১০ কিলোমিটার অংশ দখলে নিয়ে নেয়। শুধৃই তাই নয়, প্রভাবশালী চক্রটি খালে লবন পানি উঠিয়ে কৃষকদের ফষলের ক্ষেতে পানি সেচে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বোরো আবাদ করতে পারছে না। এছাড়া প্রায় এক হাজার একর জমিতে রবি শষ্য চাষাবাদ করলেও মিঠা পানির অভাবে প্রায় কয়েক কোটি টাকার ফষল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

কৃষকদের দাবি, তারা অবিলম্বে পাখিমারা খালের লিজ বাতিল করে কৃষকদের ফষল রক্ষাসহ পানি সেচের ব্যবস্থা করা এবং মিঠা পানির ক্ষেত্র পাখিমারা খালটি কৃষকদের জন্য উন্মুক্ত করাসহ এবং কৃষকদের নামে ৫০ লাখ টাকার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন কৃষক জাকির জাকির গাজী, আলাউদ্দিন সিকদার, সুলতান আহমেদ, ইমন আল আহসান প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!