তালতলীতে চোরাই তামার তাঁর নিয়ে সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার-৩ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
তালতলীতে চোরাই তামার তাঁর নিয়ে সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার-৩

তালতলীতে চোরাই তামার তাঁর নিয়ে সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার-৩

আমতলী প্রতিনিধি: তালতলী উপজেলার নিশানবাড়িয়া আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৭ কেজি ৩’শ গ্রাম তামার তাঁরসহ সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাতিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নিশানবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা (৫৫), সোহেল (৩০) ও হাসান। তিনজনের বাড়ি একই এলাকার মেনিপাড়া গ্রামে।

পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৩৬০ মেগাওয়াট আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামা চুরির রবিবার রাতে তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় মামলা দায়ের করেন। সোমবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে তাতিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক থেকে নিশানবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা (৫৫), সোহেল (৩০) ও হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেয়া তথ্যমতে ৬৭ কেজি ৩’শ গ্রাম তামার তাঁর উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য অর্ধ লক্ষ টাকা।

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তাঁর চুরির বিষয়ে থানায় অজ্ঞাত ব্যাক্তিদের নামে একটি মামলা হয়েছে। ওই মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!