কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

আপন নিউজ অফিস: কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বৌদ্ধপাড়া মুজিব কিল্লায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সভায় বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এবিএম হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোঃ মাহবুবুর রহমান তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, ড. শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ন সাধারণ শহিদুল আলম, মঞ্জরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ফিরোজ সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, উপজেলা কৃষক লীগের সভাপতি আখতারুজ্জামান হারুন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর আলম ও মোঃ মামুন হাওলাদার প্রমুখ।

কর্মী সভাটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া।

এ সময় উপজেলা, ইউনিয়নের আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!