আমতলীতে দুই জেলের অর্থদন্ড; তিনটি ট্রলার নিলামে বিক্রি | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে দুই জেলের অর্থদন্ড; তিনটি ট্রলার নিলামে বিক্রি

আমতলীতে দুই জেলের অর্থদন্ড; তিনটি ট্রলার নিলামে বিক্রি

আমতলী প্রতিনিধিঃ অবৈধ জাল নিধন ও অবাধে মাছ ধরার অপরাধে দুই জেলেকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। আমতলী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুর রহমান এ অর্থদন্ডের আদেশ দিয়েছেন। একই সাথে জব্দকৃত দুইটি বেহেন্তি জাল,৭টি ট্রাম পুড়িয়ে ফেলা এবং তিনটি ট্রলার তের হাজার টাকায় উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী ল ঘাট এলাকায় রবিবার বেলা ১১ টার দিকে।

জানাগেছে, পায়রা নদীতে অবৈধ জাল নিধন ও অবাদে মাছ ধরা বন্ধে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বরিবার সকালে আমতলীর পায়রা নদীতে অভিযান চালায়। এ অভিযানে দুইটি বেহেন্তি জাল, ট্রাম, তিনটি মাছ ধরা ট্রলারসহ মঞ্জু সিকদার ও মিলন সিকদার নামে দুই জেলেকে আটক করা হয়। পরে আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০ সালের ৫ এর ১ ধারায় পাঁচ হাজার টাকা করে দুই জেলেকে দশ হাজার টাকা অর্থদন্ড করেছেন। একই সাথে অভিযানে জব্দকৃত জাল ও ৭ টি ট্রাম পুড়িয়ে ফেলার আদেশ দেন এবং তিনটি ট্রলার তের হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন,মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০ সালের ৫ এর ১ ধারায় পাঁচ হাজার টাকা করে দুই জেলেকে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। একই সাথে অভিযানে জব্দকৃত জাল ও ট্রাম পুড়িয়ে ফেলা এবং তিনটি ট্রলার নিলামে বিক্রি করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!