কলাপাড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে সিআইপিআরবি’র ভাসা প্রকল্পের মতবিনিময় সভা | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে সিআইপিআরবি’র ভাসা প্রকল্পের মতবিনিময় সভা

কলাপাড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে সিআইপিআরবি’র ভাসা প্রকল্পের মতবিনিময় সভা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে সিআইপিআরবি’র ভাসা প্রকল্পের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বরিশাল ফিল্ড টিম ম্যানেজার মোঃ মোতাহের হোসাইন, সুইমসেইফ স্পেশালিস্ট মোঃ সেকান্দর আলী। সভায় ভাসা প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন এরিয়া ভাসা প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মনির হোসেন এবং দীপিকা দাস।

উন্মুক্ত আলোচনা ও প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন প্রেসক্লাব সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, গোফরান পলাশ প্রমূখ।

মতবিনিময় সভায় “প্রকল্প ভাসা” কার্যক্রম সম্পর্কে পানিতে ডুবে মৃত্যুর বর্তমান ভয়াবহ চিত্র উপস্থাপন করা হয়। এবং এ থেকে উত্তরনের বিভিন্ন পদক্ষেপ সহ বর্তমান কাজের অগ্রগতি তুলে ধরেন সিআইপিআরবি বরিশাল বিভাগের ফিল্ড টীম ম্যানেজার মোঃ মোতাহের হোসাইন। আলোচনায় আঁচল (নিরাপদ শিশু দিবা যত্ন কেন্দ্র), সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রাথমিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উঠে আসে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!