কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাখাইন যুবকের মৃত্যু | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাখাইন যুবকের মৃত্যু

কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাখাইন যুবকের মৃত্যু

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় চোথেন (৪৬) নামের এক রাখইন যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয় আংচিং নামের অপর এক রাখইন যুবক। মৃত চোথেন পার্শ্ববর্তী লতাচাপলী ইউনিয়নের নতুনপাড়া গ্রামের লুমং মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তারা বালিয়াতলীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় সেরাজপুর আকন বাড়ির সামনে পৌছলে মোটরসাইকেল নিয়ন্ত্রন হরিয়ে ছিটকে সড়কের পাশে পরে যায়। ঘটনাস্থলেই চোথেনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত আংচিংকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে প্রেরন করে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!